মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবার থেকে বিজেপিতে যোগদান - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Thursday, 28 January 2021

মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবার থেকে বিজেপিতে যোগদান




    নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৮জানুয়ারি :-রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততোই পাল্টে যাচ্ছে রাজনৈতিক পটভূমিকা। প্রতিটি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের উচ্চ থেকে নিম্ন স্তরের কর্মীরা প্রতিদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার বিশিষ্ট সদস্য ফিরোজ কামাল গাজী সহ বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার একাধিক কর্মীরা। এই যোগদান কর্মসূচিতে সন্দেশখালির 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ তথা এলাকার তৃণমূল নেতা প্রভাস দাস সহ সন্দেশখালি বিভিন্ন এলাকার বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ হাজার তিনেক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, 'চারিদিকে যোগদান হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে যোগদান চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার থেকেও যোগদান করবে, আগামী দিনে এই সরকার ভেঙে যেতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad